ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক পাটক্ষেতের আড়ালে পুশইন, সীমান্তে বিজিবি-জনতার যৌথ পাহারা কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে : ডিএমপি কমিশনার জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী পরমাণু পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দেবে ইরান, দাবি ভ্যান্সের

আপনি কি বলতে পারেন বিরোধী দল আছে: প্রধানমন্ত্রীকে রওশন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেই জানেন না যে, সংসদে জাতীয় পার্টি বিরোধী দল না কি সরকারি দল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মন্ত্রিসভা থেকে আমাদের পার্টির সদস্যদের প্রত্যাহার করুন। কিন্তু সেটা হয়নি। এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। আমাদের বিরোধী দল হতে দেন নয় তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা।

রওশন এরশাদ বলেন, আমাদের নিয়ে বাইরে অনেক কথা হয়। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের মন্ত্রীগুলো প্রত্যাহার করেন। আমাদের বিরোধী দলের মতো বিরোধিতা করতে দেন। কিন্তু সেটা আর হয় নাই। সেজন্য বিরোধী দল হতে পারি নাই। এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। হয় বিরোধী দল, নয় সরকারি দল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন বলেন, হয় বিরোধী দলের ভূমিকা পালন করতে দেন, নয়তো আমাদের ৪০ জনকে সরকারি দলে নিয়ে নেন। বিরোধী দল দরকার নেই।

এ সময় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমরা তো বলেছিলাম। তখন রওশন এরশাদ বলেন, আপনি নির্দেশ দিলে মানবে না কে?

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য রওশন বলেন, আপনি কি বলতে পারেন বিরোধী দল আছে? আমরাও বলতে পারি না। সেজন্য কোথাও ইন্টারভিউ দেই না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী

আপনি কি বলতে পারেন বিরোধী দল আছে: প্রধানমন্ত্রীকে রওশন

আপডেট সময় ০৩:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮