ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

গোড়ালির চোটে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারের অনিশ্চয়তার কথা জানা গিয়েছিল আগেই। এবার ব্রাজিলিয়ান এ তারকার বাবা জানিয়েছেন, মেটাটারসালে চোট লাগায় আগামী ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকা লাগতে পারে তার।

গত রোববার লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পান নেইমার। দল ওই ম্যাচ জিতলেও গোড়ালিতে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় পিএসজির সেরা এ তারকাকে। পরীক্ষার পর জানা গেছে ডান পায়ের গোড়ালি মচকে যাওয়া এবং পঞ্চম ‘মেটাটারসাল’ হাড় ভেঙে যাওয়ায় ২৬ বছর বয়সি এ তাকরাকে লম্বা সময় ধরে দলে পাচ্ছে না পিএসজি।

নেইমারের চোট নিয়ে তার বাবা ইএসপিএন ব্রাজিলকে জানান, ‘তার (নেইমার) চিকিৎসার জন্য ছয় থেকে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে। সেখানে অপারেশন লাগতেও পারে, নাও পারে।’

এর আগে মঙ্গলবার নেইমারের চোট নিয়ে পিএসজি কোচ উনাই এমেরি বলেছিলেন, ‘নেইমার প্রতিটি ম্যাচেই খেলতে চায়। আমার মনে হয় চ্যাম্পিয়নস লিগে তার খেলার কিছুটা সম্ভাবনা রয়েছে।’

তবে এমেরি আগের দিন সম্ভাবনার কথা বললেও নেইমারের বাবার কথায় নিশ্চিতভাবে হতাশ হবেন পিএসজি ভক্তরা। ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকলে ৬ মার্চ রিয়ালের বিপক্ষে সেলেসাও তারকাকে পাবে না পিএসজি ভক্তরা।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ফর্মে নেইমার। ফরাসি জায়ান্ট ক্লাবটির হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় ৩০ ম্যাচে পিএসজির হয়ে নেইমারের গোল সংখ্যা ২৯টি। তবে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মতো ম্যাচে তাকে না পাওয়া হতাশ করবে দলটির কোচ ও শুভাকাঙ্খিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে নেইমার

আপডেট সময় ০১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮