ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এডিবি প্রেসিডেন্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে আসেন সংস্থাটির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও।

প্রথমে ঢাকা থেকে ট্রেনযোগে ভৈরব-টঙ্গী ডাবল লাইন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরে ৫০০ মিলিয়ন ডলার ব্যয়ে দেশের ৬৪০টি মাধ্যামিক বিদ্যালয়ে আইসিটি লার্নিং ল্যাব, আশুগঞ্জের পাওয়ার স্টেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন ছোট-বড় প্রকল্প পরিদর্শন করেন এডিবি প্রেসিডেন্ট।

এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডিবি চেয়ারম্যান বলেন, রেলওয়ে, হাইওয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বাংলাদেশের উন্নয়নে এশিয়া উন্নয়ন ব্যাংকের গুরুত্ব অন্যতম। বাংলাদেশের উন্নয়নে এডিবির সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।

মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষে দেশের ৬৪০টি আইসিটি লার্নিং ল্যাবের একটি ভৈরব হাজী জহির উদ্দিন স্কুল পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় এডিবি প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টার মোনমোহন প্রকাশ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মহাপরিচালক প্রফেসর মাহবুবুর রহমান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি

উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এডিবি প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮