ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

প্রশ্ন ফাঁস আগে হয়েছে, এখনও হচ্ছে, এটা যুক্তি হতে পারে না: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এই প্রশ্নপত্র ফাঁসে সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মতিন খসরু এ ক্ষোভ প্রকাশ করেন।

মতিন খসরু বলেন, একের পর এক প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ হচ্ছে না। এতে সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। প্রশ্নফাঁস হয়েছে এটা আর শুনতে চাই না। তিনি আরও বলেন, আওয়ামী লীগে অনেক লোক আছে, লোকের অভাব নেই। এই প্রশ্নপত্র ফাঁসের দায় আওয়ামী লীগ নেবে না, আমরা এ দায় নেব না।

সাবেক এ আইনমন্ত্রী বলেন, বলা হয় অতীতেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা কোনো কথা হতে পারে না। শেখ হাসিনার সরকারের অনেক অর্জন আছে। প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় সরকারের সেই অর্জন নষ্ট হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে গেছি, আরও আরও অনেক দূর এগিয়ে এগিয়ে যাব।

আব্দুল মতিন খসরু আরও বলেন, খালেদা জিয়ার বিচারে সাজা হয়েছে। এটা কীসের বিচার হয়েছে? ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। সেই বিচার হচ্ছে না কেন? মানুষ আমাদের কাছে প্রশ্ন করে, ২১ আগস্টের বিচার কোথায়। এ বিচার শেষ হচ্ছে না কেন? এই বিচার দ্রুত শেষ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

প্রশ্ন ফাঁস আগে হয়েছে, এখনও হচ্ছে, এটা যুক্তি হতে পারে না: খসরু

আপডেট সময় ১১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮