ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর নৈপুণ্যে রিয়ালের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

গতকাল লা-লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ৪-০ গোলে দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন চেনা ছন্দে ছিলেন দলের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। জোড়া গোল করেন এই তারকা পাশাপাশি একটি করে গোল করেন গ্যারেথ বেল এবং করিম বেনজেমা।

শনিবার ম্যাচের শুরু থেকেই ‍দুর্দান্ত ছন্দে ছিলো জিনেদিন জিদানের দল। ম্যাচের প্রায় ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা।

ঘরের মাঠে ১৬তম মিনিটে প্রথম গোল করার সুযোগ পায় রিয়াল। ডি-বক্সের মধ্যে থেকে বরাবর শট করেন রোনালদো। কিন্তু প্রতিপক্ষের পাল্টা আক্রমণে লক্ষ্যবেধ করতে ব্যর্থ হন তিনি।

প্রধমার্ধের শেষের দিকে ৪৪তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে বেনজেমার বাড়ানো বল ঠাণ্ডা মাথায় বাঁ-পায়ের জোরালো শটে বল জালে পাঠান রোনালদো। তার ঠিক দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন গ্যারেথ বেল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল চলে আসে স্বাগতিদের দখলে। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ‍ডি-বক্সের ১২ গজ দূর থেকে ডান পায়ের নিচু শটে লা লিগায় নিজের ১৪তম গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

শেষের দিকে ৮৯তম মিনিটে শেষ গোলটি করেন করিম বেনজেমা। প্রতিপক্ষ জালে বল পাঠানোর আর কোন সুযোগ না পেলে ৪-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ ক্লাবটি।

চলতি মৌসুমে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর নৈপুণ্যে রিয়ালের জয়

আপডেট সময় ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮