ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

লালবাগে দেয়াল ধসে রাস্তায়, আহত অন্তত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার লালবাগে একটি ভবনের দেয়াল ধসে রাস্তায় পড়ে দুইজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে লালবাগের হরণাথ ঘোষ সড়কে রয়েল হোটেলের কাছে এ ঘটনা ঘটে।

দেয়ালের একাংশ ধসে রাস্তার উপরে একটি ট্যাক্সিক্যাব ও রিকশার উপর পড়ে বলে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামাল হোসেন জানান।

তিনি বলেন, এতে ট্যাক্সিচালক ও রিকশাওয়ালা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজী বাবলু নামের ওই এলাকার এক বাসিন্দা জানান, পুরান দুই তলা ভবনটি বেশ কিছু দিন ভাঙা হচ্ছিল। রাস্তার পাশের দেয়ালে এখনও হাত দেওয়া হয়নি।

“রাতে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ধপাস শব্দ শুনে তাকিয়ে দেখি, দেয়াল ধসে রাস্তার উপরে পড়েছে, ইট-সুরকির নিচে পড়েছে একটি ট্যাক্সিক্যাব ও একটি রিকশা। সবাই দৌড়ে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

খবর শুনে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়েনি বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

লালবাগে দেয়াল ধসে রাস্তায়, আহত অন্তত ২

আপডেট সময় ০৪:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮