ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার এডিবির প্রেসিডেন্ট আসছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও। এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এডিবি প্রেসিডেন্ট তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া এডিবির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখবেন তিনি। সফর শেষে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

এডিবি বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার এডিবির প্রেসিডেন্ট আসছেন

আপডেট সময় ০২:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮