ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি হাদি হত্যা : অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর ক্যাপ্টেনস কার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে তাপসের পোস্ট, পরে ‘ডিলিট’

বাথরুমে মাদ্রাসা ছাত্রের দগ্ধ লাশ, ভিডিও সহ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও শহরে বাথরুম থেকে আবু বক্কর (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই মাদ্রাসার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের স্বজনদের অভিযোগ, এটা রহস্যজনক হত্যাকাণ্ড।

নিহত আবু বক্কর নিশ্চিন্তপুর কাওমী মাদ্রাসার ছাত্র। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, ফজরের নামাজের পর বাথরুমে বক্করের লাশ দেখা যায়। বাথরুমের ভিতরে দরজা লাগানো ছিল। পরে দরজা ভাঙ্গা হয়।

আবু বক্করের স্বজনরা জানান, শুক্রবার সকালে আবু বক্কর বাড়ি যায়। দুইশ টাকা নিয়ে সন্ধ্যার আগেই মাদ্রাসায় আসে।এটি রহস্যজনক হত্যাকাণ্ড। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন।

ঠাকুরগাঁও থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

https://www.youtube.com/watch?v=QzT3L0qSSTY

Tag :
আপলোডকারীর তথ্য

নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের

বাথরুমে মাদ্রাসা ছাত্রের দগ্ধ লাশ, ভিডিও সহ

আপডেট সময় ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮