ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করুন: ডেপুটি স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

 বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে গাইবান্ধা সুধিজন আয়োজিত ‘গাইবান্ধার উন্নয়ন ও আশু পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকারের গৃহীত সুচিন্তিত পদক্ষেপের কারণে গাইবান্ধা তথা সমগ্র দেশে উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। তাই এ উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হলে এই সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে।

বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শুধু বংলাদেশই নয় সারা বিশ্বে একজন সৎ, কর্মঠ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃত। তাই দেশ ও জাতির কল্যানে শেখ হাসিনার নেতৃত্বের আর কোন বিকল্প নেই।

গাইবান্ধা জেলায় উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়ার নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলে গাইবান্ধা তথা উত্তরবঙ্গের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে।

গাইবান্ধা জেলার আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, গাইবান্ধা জেলায় অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছেন যারা গাইবান্ধা শহরে এবং ঢাকায় ব্যবসা বাণিজ্য করছেন। এসব ব্যবসায়ীরা যদি তাদের নিজ এলাকায় গিয়ে বিনিয়োগ করেন তাহলে গাইবান্ধা অর্থনৈতিক দিক দিয়ে আরো শক্তিশালী হবে। এসময় তিনি এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করুন: ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৩:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮