ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমারদের রাশিয়া বিশ্বকাপের জার্সি ফাঁস

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও ঢের বাকি। তার আগেই ফাঁস হয়ে গেল আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি।
এবার ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের পর্দা উঠবে আগামী ১৪ জুন। সেই হিসাবে এখনও সাড়ে তিন মাসের বেশি সময় বাকি। বরাবরের মতো এবারও অন্যতম ফেভারিটের তকমা গায়ে সেঁটে বিশ্বকাপ মঞ্চ মাতাতে যাচ্ছে ব্রাজিল। ষষ্ঠবারের মতো সোনার ট্রফিটা ছুঁয়ে দেখতে মুখিয়ে নেইমাররা। তবে তাদের পোশাক ভাগ্যটা কেমন হয়- তাই দেখার।

ঐতিহ্যগতভাবে হলুদ জার্সি পরে ময়দান কাঁপান ব্রাজিলিয়ান ফুটবলাররা। এবারও তার ব্যত্যয় ঘটছে না। তবে রঙে কিছুটা পরিবর্তন এসেছে। হালকার পরিবর্তে নেইমার-কুতিনহোদের জার্সিটি হচ্ছে গাড় হলুদ। রয়েছে হালকা দাগ টানা, তবে নেই কলার।

ফুটি হেডলাইনস ডটকমের বরাত দিয়ে দ্য সান ও মিরর অনলাইন জানাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, পেরু ও ইংল্যান্ডের জার্সির আদলে তৈরি করা হয়েছে জার্সিটি। এতে রয়েছে সবুজের ছায়া। আছে সেই বিখ্যাত পাঁচটি তারকার নিচে ব্রাজিলের ব্যাজ। এটি জনসমক্ষে আসবে মার্চে।

ব্রাজিলের এবারের জার্সির নাম দেয়া হয়েছে ‘মিডওয়েস্ট গোল্ড’। ১৯৮০ সালের দলকে সম্মান জানাতে এ নাম বেছে নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এ রকমই জার্সি পরে ওই আসরে মাঠ মাতিয়েছিলেন কিংবদন্তি সক্রেটিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমারদের রাশিয়া বিশ্বকাপের জার্সি ফাঁস

আপডেট সময় ০৫:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮