ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

‘বাজারে ৪০ টাকার নিচে মোটা চাল বিক্রি হলে কৃষক উৎপাদনে উৎসাহ হারাবে’: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাজারে চালের দাম বৃদ্ধিকে স্বাভাবিক বলে মনে করছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসের শেষের দিকে হাওর অঞ্চলের বোরো ধান চলে আসবে। আর মে মাস থেকে পুরোদমে বোরো ধান সংগ্রহ শুরু হবে। এবং এই সময়টায় চালের দাম একটু বেশি থাকে, নতুন ধান আসার আগপর্যন্ত চালের দাম একটু সব সময়ই বৃদ্ধি পায়। এ অবস্থাটা এখন চলছে। সেই পিরিয়ডটা এখন চলছে, যার ফলে চালের দাম দু-এক টাকা বিভিন্ন জায়গায় বৃদ্ধি পেয়েছে।’

‘বাজারে ৪০ টাকার নিচে মোটা চাল বিক্রি হলে কৃষক উৎপাদনে উৎসাহ হারাবে,’ যোগ করেন খাদ্যমন্ত্রী।

আজ বৃহস্পতিবার রাজধানীর খাদ্য ভবনে খাদ্য পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন কামরুল ইসলাম।

এ সময় খাদ্যমন্ত্রী জানান, এ মাসের মধ্যেই সরকারি গুদামে চালের রেকর্ড পরিমাণ মজুদ করা সম্ভব হবে। সরকারের কাছে এখন চালের মজুদ রয়েছে ১৪ লাখ ৪০ হাজার টন। আমন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল সংগ্রহ করা গেছে। আগামী বোরো মৌসুমেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে।

সরকারের মজুদ পরিস্থিতি ভালো হওয়ায় মার্চ ও এপ্রিল মাসে ৫০ লাখ পরিবারের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণের কর্মসূচি চালু হওয়ার কথা জানান কামরুল। তিনি আরো জানান, সেইসঙ্গে ওএমএস কার্যক্রমও চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বাজারে ৪০ টাকার নিচে মোটা চাল বিক্রি হলে কৃষক উৎপাদনে উৎসাহ হারাবে’: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮