ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির গোলে চেলসির সঙ্গে ড্র বার্সার

আকাশ স্পোর্টস ডেস্ক:

চেলসির বিপক্ষে অবশেষে গোল পেয়েছেন লিওনেল মেসি। আর আর্জেন্টাইন ফরোয়ার্ডের কল্যাণে পয়েন্টের ভাগ নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। লিগের রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ের প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্যাটালানরা।

এদিকে, দিনের আরেক ম্যাচে মুলার আর লেভান্ডভস্কির জোড়া গোলে বেসিকটাসের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি। যার শুরু করেন এডিন হ্যাজার্ড। তবে বার্সার ডেরায় আর সমর্থকদের মনে একাই কাঁপন ধরান ব্রাজিলিয়ান রিক্রুট উইলিয়ান। ৩৩ আর ৪১ মিনিটে বার্সান রক্ষণকে বোকা বানালেও দুবারই বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। অবশেষে ৬২ মিনিটে ডেডলক ভাঙ্গে। তৃতীয় দফায় বার্সেলোনার জালে বল জড়াতে সফল হন উইলিয়ান। তবে স্বাগতিকদের আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণের ভুলের ফায়দা নিয়ে ৭৫ মিনিটে লিওনেল মেসি সমতায় ফেরান বার্সেলোনাকে।

যা চেলসির বিপক্ষে মেসির প্রথম গোল। আগের ৮ ম্যাচে ব্যর্থ হলেও ৯ম ম্যাচে ব্লুজের জালে বল জড়ালেন এলএমটেন। বাকি সময় আর কোনো গোলের দেখা না মেলায় ১-১ স্কোর লাইনে শেষ হয় ম্যাচ।

আরেক ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার বায়ার্ন মিনউনিখে মাঠ আলিয়াঞ্জ অ্যরেনায় আতিথ্য নেয় তুরস্কের ক্লাব বেসিকটাস। ১৬ মিনিটে ১০ জনের দলে পরিনত হয় টার্কিশ ক্লাবটি।

৪৩ মিনিটে থমাস মুলারের কল্যাণে প্রথম লিড পায় বাভারিয়ানরা। তবে গোল উৎসবের শুরু দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে কিংসলি কোম্যানের পর ৬৬ মিনিটের নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন মুলার।

এরপর পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কির জোড়া গোল। ৭৯ ও ৮৮ মিনিটে তার স্ট্রাইকে ৫-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসির গোলে চেলসির সঙ্গে ড্র বার্সার

আপডেট সময় ০৪:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮