ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

উপসচিব হিসেবে ৩৯১ কর্মকর্তার পদোন্নতি

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার উপসচিব হিসেবে জনপ্রশাসনের ৩৯১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । রেওয়াজ অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে আলাদা আদেশে এই কর্মকর্তাদের পদায়ন করা হবে। বর্তমান সরকারের মেয়াদে ষষ্ঠ দফায় এই বড় ধরনের পদোন্নতি পেলেন জনপ্রশাসনের কর্মকর্তারা ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, উপসচিবের স্থায়ী পদ আছে প্রায় সাড়ে আটশ। নতুন এই পদোন্নতির ফলে এখন উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ জন।

এর আগে, গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং তারও আগে ১১ ডিসেম্বর সরকার ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়।

এছাড়া গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। গত বছরের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদেও ৫৩৬ জন কর্মকর্তা পদোন্নতি পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

উপসচিব হিসেবে ৩৯১ কর্মকর্তার পদোন্নতি

আপডেট সময় ০২:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮