ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

প্রশ্নফাঁস সমস্যার সমাধান সম্ভব: মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বর্তমান প্রশ্নফাঁসের সমস্যা ডিজিটাল উপায়ে সমাধান করা সম্ভব। সম্প্রতি বিজয় নেটিজেনের উদ্যোগে রাজধানীর এলজিইডি ভবনের দ্বিতীয়তলায় অনুষ্ঠিত ‘শিক্ষার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিশুদের এখন আর চক ডাস্টার টেবিল-চেয়ারে পড়ানো যাবে না। তাদের কম্পিউটারের মাধ্যমে শেখাতে হবে। কারণ এখন আর শিশুরা স্কুলে আগ্রহ ধরে রাখতে পারে না। তারা ডিজিটালের ছোঁয়া পেয়েছে। প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষার জন্য সফটওয়্যার তৈরিতে কাজ করেছি। বর্তমানে সাতটি সফটওয়্যার তুলে দেওয়ার মতো অবস্থায় এসে পৌঁছেছি।

মোস্তাফা জব্বার বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তর বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা চলছে। ১৭৬০ সালের যে শিক্ষাব্যবস্থা ছিল তা এখনো বিদ্যমান রয়েছে। এর পরিবর্তন না আনলে ডিজিটাল শিক্ষাব্যবস্থার অগ্রগতি সম্ভব নয়। এ পরিবর্তনের মাধ্যমে যে অনাকাঙ্ক্ষিত প্রশ্নফাঁস হলে তা সমূলে উৎপাটন করা সম্ভব। ২০৪১ সালকে লক্ষ্য রেখে শিক্ষাব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন না আনলে এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বোঝা হয়ে দাঁড়াবে।

নেটিজেন আইটি লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ড সিসিপি মোহাম্মাদ আশিকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো. দেলওয়ার হোসেন, বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কামাল কাদির,আমরা নেট্ওয়ার্ক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ফরহাদ আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁস সমস্যার সমাধান সম্ভব: মোস্তাফা জব্বার

আপডেট সময় ১১:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮