ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

জঙ্গিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবে: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

জঙ্গিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান রয়েছে। বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। জঙ্গিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জঙ্গিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবে।’ রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে ‘পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে’ তিনি এসব কথা বলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইজিপি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় আমরা মাদক নিয়ন্ত্রণে সক্ষম হবো।’

আসন্ন কনস্টেবল নিয়োগে কোনও ধরনের অভিযোগ যেন না আসে, সে জন্য সবাইকে হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, ‘আসন্ন কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে হবে। যেন এ নিয়োগ নিয়ে কোনও ধরনের অভিযোগ না ওঠে। সবাই মিলে চেষ্টা করলে আমরা সুষ্ঠুভাবে কনস্টেবল নিয়োগ সম্পন্ন করতে পারবো।’

কনফারেন্সে ‘অক্টোবর-ডিসেম্বর-২০১৭’ কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মামলাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৭ সালের অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে সারাদেশে ৫২ হাজার ৪৪৬টি মামলা দায়ের হয়েছে। যা ২০১৭ সালের জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের তুলনায় কম। একই সঙ্গে সারাদেশে খুন, নারী ও শিশু নির্যাতন, চোরাচালান, সড়ক দুর্ঘটনা, গাড়ি চুরির মামলা গত কোয়ার্টারের তুলনায় কমেছে। তবে বৃদ্ধি পেয়েছে ডাকাতি মামলা।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মোখলেসুর রহমান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সাদিকুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, রেলওয়ের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম, ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এসবির অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেন, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

জঙ্গিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবে: আইজিপি

আপডেট সময় ১১:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮