ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

বঙ্গবন্ধুর আদর্শ তরুণদের ধারণ করতে হবে: আসাদুজ্জামান নূর

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস ও সততা তরুণদের মধ্যে ধারণ করে দেশের উন্নয়নের জন্য নিজেদের তৈরি করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘হাসুমণি’র পাঠশালা’ আয়োজিত ‘শেখ হাসিনার উন্নয়ন দর্শন: নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কথা সবাই বলেন, কিন্তু সেই অজপাড়াগাঁ টুঙ্গিপাড়া থেকে কীভাবে সততা ও সাহসের মাধ্যমে আজকের বঙ্গবন্ধু হলেন সেটা অনেকে জানেন না। আমাদেরকে সেই ইতিহাস জানতে হবে। তিনি কত বার জেলে গেছেন? কয়টি মামলার আসামি হয়েছেন সেসব বিষয় জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ তরুণদের ধারণ করতে হবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের উন্নয়নে আমাদের পাশাপাশি তরুণদের কাজ করতে হবে। তরুণ, যুবক কিংবা বৃদ্ধ সবার দায়িত্ব সমান। তাই সবাইকে এক সঙ্গে কাজ করে যেতে হবে।

২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার কথা স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে সন্ত্রাসীরা একসঙ্গে ২৪ জন মানুষকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করাই এই হামলা প্রধান উদ্দেশ্য ছিল।

শেখ হাসিনার পরিকল্পনার চিত্র তুলে ধরে আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়েই পরিকল্পনা করেছিলেন, দায়িত্বে এলে কীভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। এখন তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সাফল্যের মূল মন্ত্র হলো তার দেশপ্রেম, কতর্ব্যনিষ্ঠা ও সামগ্রিক পরিকল্পনা।

‘হাসুমণি’র পাঠশালা’র সভাপতি মারুফা আক্তার পপি’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। সততা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে হবে। সঠিক শিক্ষা নিতে পারলে তরুণদের মাঝে দেশপ্রেমিক তৈরি হবে।

তিনি আরও বলেন, আজ সবাই বলছে প্রশ্নফাঁস হচ্ছে। অভিভাবকরাও প্রশ্নফাঁস নিয়ে বিভিন্ন কথা বলছেন। প্রশ্নফাঁসের বিষয়টি কোথায় গিয়ে শেষ হবে আমার জানা নেই। তবে তরুণরা সচেতন হলে এবং ঐক্যবদ্ধ হলে একটি পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রীর ভাষণের সূত্র ধরে তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা আর দরিদ্র হিসেবে পরিচিত হতে চাই না। বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদাশীল জাতি হিসেবে বাঁচতে চাই।

সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন, শহীদ বুদ্ধিজীবী’র সন্তান ড. তৌহীদ রেজা নূর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ এবং ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী প্রমুখ।

এছাড়াও প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নব্বই পরবর্তী নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বুয়েটের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সেমিনারে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ভিডিও ফুটেজ সেমিনারে দেখানো হয়। আলোচকরা এই ভাষণটিকে কেন্দ্র করে সেমিনারে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

বঙ্গবন্ধুর আদর্শ তরুণদের ধারণ করতে হবে: আসাদুজ্জামান নূর

আপডেট সময় ১০:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮