ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদাকে নির্বাচনের সুযোগ দেয়া যাবে না: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অর্ন্তভূক্তিমূলক নির্বাচনের নামে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। অর্ন্তভূক্তির নির্বাচনের নামে খুনের আসামি, হত্যাকারী, দুর্নীতিবাজ নেতা নেত্রীদের হালাল করে না। নির্বাচনের দরজা অপরাধী ছাড়া সবার জন্য খোলা আছে। অর্ন্তভূক্তির নির্বাচন মানে অপরাধীকে অর্ন্তভূক্ত করা নয়। রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, নির্বাচন বিএনপির এজেন্ডা নয়। খালেদার সাজার পর জামাতসহ বিশ দল নিয়ে আবার মাঠে নেমেছে তারা। বিএনপির এজেন্ডা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। মা-ছেলের দুর্নীতির বিচার বন্ধ করা। মানুষ পোড়ানোর বিচার বন্ধ করা। সুসংগঠিত হত্যাকান্ডের বিচার বন্ধ করা। বিএনপির এজেন্ডা নির্বাচন বন্ধ করে দিয়ে একটি সাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠা করা। সেজন্য সহায়ক সরকারের প্রস্তাব মাঠে রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখতে হলে, মুক্তিযুদ্ধের পথে রাখতে হলে, কোনো দরকষাকষির নামে অন্তভূক্তির প্রস্তাবে ছাড় না দিয়ে দুর্নীতিবাজদের বিচার অব্যাহত রাখতে হবে। বিএনপি নামক বিষবৃক্ষকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। এই বিষবৃক্ষে ডালপালা ছেটে নয়, সমূলে উচ্চেদ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি আমাদের রাজনীতির বিষবৃক্ষ। সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িতকা, হত্যা, খুনের সংমিশ্রণে জিয়াউর রহমান বিএনপি নামের এই বিষবৃক্ষ ৭৫ এর পরে রোপন করেছিলেন। বেগম জিয়া সার-পানি নিয়ে এই বিষ বৃক্ষকে বড় করেছে। তাই এই বিষবৃক্ষ নিয়ে গণতন্ত্রের বাগান সাজানো চলে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

খালেদাকে নির্বাচনের সুযোগ দেয়া যাবে না: ইনু

আপডেট সময় ১০:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮