ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অবশেষে চলে গেলেন রাঙ্গুনিয়ার সেই সাবেক এমপি ইউসুফ

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। রোববার সকাল সাড়ে আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। চিরকুমার সাবেক এই সংসদ সদস্য দুই ভাই দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

দুরারোগ্যে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবনযাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এর পরই তিনি বর্ষীয়ান এ রাজনীতিকের চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর গত ৯ জানুয়ারি ইউসুফকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তিযোদ্ধা ইউসুফের ছোট ভাই মোহাম্মদ সেকান্দর গণমাধ্যমকে জানান, আজ সকাল সাড়ে ৮টায় তার বড় ভাই ইন্তেকাল করেছেন। তবে তাকে চট্টগ্রাম নেয়া এবং তার জানাজার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়ে মোহাম্মদ ইউসুফের শরীরের একাংশ। এর পরই বাসা বাধে নানা রোগব্যাধি। পায়েও পচন ধরে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। একসময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই। পৈতৃক সূত্রে যেটুকু পেয়েছিলেন তাও দান করে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অবশেষে চলে গেলেন রাঙ্গুনিয়ার সেই সাবেক এমপি ইউসুফ

আপডেট সময় ০১:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮