ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প

আগুন সন্ত্রাসীদের আর দাঁড়াতে দেয়া হবে না: দীপু মনি

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, ‘আগুন সন্ত্রাসীদের আর দাঁড়াতে দেয়া হবে না। তাদেরকে বিগত দিনের মতো জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেয়া হবে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য তারা বার বার অপচেষ্টা চালাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের শান্তি ও জনগণের নিরাপত্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘মাদক প্রতিরোধ করতে হলে অভিভাবকদেরই এগিয়ে আসতে হবে। শুধু পুলিশের পক্ষে সম্ভব নয় মাদকের ভয়াবহতা রোধ করা। বাল্য বিয়ে প্রতিরোধে মেয়েদেরকে সাহসী ভূমিকা নিতে হবে। সামাজিক কোনো কারণে মেয়েরা যেন আত্মহননের পথে না যায়। এসব বিষয়ে তাদেরকে সচেতন করে তুলতে হবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশের অনেক গৌরবের ইতিহাস রয়েছে। শান্তি রাক্ষায় ১৯৭১ সালে আমরা তাদের ত্যাগ দেখেছি। এখনো জঙ্গি প্রতিরোধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা খুবই প্রশংসনীয়। আমাদের দেশকে আরও এগিয়ে নিতে ১৬ কোটি মানুষকে সন্ত্রাস, জঙ্গি ও মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছেন। যার কারণে আমরা বিশে^র কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। জঙ্গি নির্মূল করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য আহত ও নিহত এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত পুলিশ আগুন সন্ত্রাসদের যেভাবে প্রতিহত করেছেন, সেটাও আমাদের জন্য গর্ব।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশকে এখন আবার যারা অশান্ত করার চেষ্টা করছেন তাদেরকে বলছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুলিশ তা রুখবে।’

আইজিপি বলেন, ‘মাদকের করাল গ্রাসে শহর থেকে গ্রামে যুব সমাজের মধ্যে এর বিস্তার লাভ করেছে। মাদক প্রতিরোধ করার জন্য প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে পুলিশ কাজ করবে। জনগণ সঙ্গে থাকলে সমাজের সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশের কাজ করা সম্ভব।’

আইজিপি আরও বলেন, ‘জঙ্গিবাদবিরোধী অভিযানে পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ পৃথিবীর বুকে রুল মডেল। ১৩-১৪ ও ১৫ সালে পুলিশ বাহিনী আগুন সন্ত্রাস এ দেশ থেকে রুখে দিয়ে ছিল। এখানে সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান নেই। তারা মাথা চারার দিয়ে উঠলে তাদেরকে কঠোরভাবে রুখে দেওয়া হবে। যত দিন জঙ্গিবাদ নিমূল করা না হবে, তত দিন তাদের বিরুদ্বে যুদ্ধ করে যাব।’

চাঁদপুরের পুলিশ সুপার মো. শামসুন্নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস.এম. মনিরুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মইনুল হাসান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

আগুন সন্ত্রাসীদের আর দাঁড়াতে দেয়া হবে না: দীপু মনি

আপডেট সময় ১২:৫২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮