ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কার্যালয়ে বসেই রিজভীর অনশন

অাকাশ জাতীয় ডেস্ক:

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে বসেই দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণাসহ দপ্তরের দেখভাল করছেন তিনি। প্রতিদিন সংবাদ সম্মেলন করছেন নানা ইস্যুতে।

দলের পক্ষ থেকে মঙ্গলবার নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে কেন্দ্রের সামনের সড়কের ফুটপাতে নেতাদের সঙ্গে ছিলেন রিজভী। কিন্তু বুধবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদার মুক্তির দাবিতে অনশনে যাননি তিনি। তবে দলীয় প্রধানের মুক্তি চেয়ে কার্যালয়ে বসেই অনশন করেছেন সাবেক এই ছাত্রনেতা।

প্রেসক্লাবে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত অনশনের ঘোষণা থাকলেও পুলিশের নির্দেশে তা একটা বাজে শেষ করা হয়। তবে রিজভী কার্যালয়ের ভেতরে থাকায় চারটা পর্যন্তই অনশন করার সুযোগ পেয়েছেন।

জানা গেছে, শুধু রিজভী একা নন, কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ অফিস কর্মীরা অনশনে অংশ নেন।

বিকাল চারটার দিকে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এসে রুহুল কবির রিজভীকে শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান। অধ্যাপক আমিনুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, আমরা রিজভী ভাইয়ের নেতৃত্বে সকাল দশটা থেকে অনশন করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

কার্যালয়ে বসেই রিজভীর অনশন

আপডেট সময় ১২:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮