ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী ফুটবল সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

থানাকে আস্থার কেন্দ্র করা হচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে রূপান্তরের চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। সাধারণ মানুষ এর ফল পেতে শুরু করেছে।

বুধবার চাঁদপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান বলেন, আরও বেশি ফল পেতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন। কারণ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানের বাস্তবরূপ তখনই হবে, যখন নারী, শিশু ও সাধারণ মানুষ থানা থেকে সেবা নিয়ে হাসিমুখে বের হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাধা হয়ে দাঁড়ানো জঙ্গিবাদকে পুলিশ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আইজিপি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ২ লাখ পুলিশ সদস্য রয়েছে। এদের মধ্যে যেসব পুলিশ ভালো কাজ করবে তাদের বিষয়ে আপনারা লিখবেন। আবার যারা অপরাধের সঙ্গে জড়িত হবে তাদের গঠনমূলক সমালোচনা করবেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান

থানাকে আস্থার কেন্দ্র করা হচ্ছে: আইজিপি

আপডেট সময় ১২:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮