ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের সেই ঘটনার পাঁচ বছর পর মুখ খুললেন মামুনুল হক আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ প্রাণ গেল চারজনের এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

এ বছর দৃশ্যমান হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

এ বছরের মধ্যেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) দৃশ্যমান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সকালে রাজশাহীর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

এ সময় তিনি বলেন, রামেবির প্রশাসনিক, একাডেমিক ও হাসপাতাল ভবন নির্মাণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণসংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। সেগুলো কাটিয়ে এ বছরের মধ্যেই নির্মাণ শুরু হবে। এর মধ্যে দিয়ে দৃশ্যমান হবে রামেবি। এটি রাজশাহীর মানুষের জন্য সবচেয়ে বড় উপহার।

মন্ত্রী বলেন, আগে দেশে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। আমরা সেটি বৃদ্ধির পরিকল্পনা করি। এটি এখন স্বপ্ন নয়, বাস্তবায়ন হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছি। সিলেটেও পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।

নাসিম বলেন, আগামি বছরের মধ্যেই উত্তরাঞ্চলের স্বাস্থ্য বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে রামেবির অধিভুক্ত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত কাজ বাস্তবায়ন করতে রামেবিতে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। অস্থায়ী ভবনে হলেও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। রামেবির শিক্ষা ও সেবা কার্যক্রম শুরুর পর উত্তরবঙ্গের কোনো মানুষকে চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না।

রামেক হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী রাজশাহী ডেন্টাল কলেজ চালু করতে দ্রুত প্রকল্প পরিচালক নিয়োগের ঘোষণা দেন। পাশাপাশি ১৫ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি চারতলা ভবনকে ১০ তলায় উন্নীত এবং এক কোটি টাকা ব্যয়ে রামেকের ডা. কাইছার রহমান মিলনায়তন আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, এএইচএম খায়রুজ্জামান লিটন, রামেক হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি, রামেবির উপাচার্য ডা. মাসুম হাবিব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান চৌধুরী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, রামেকের অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য

এ বছর দৃশ্যমান হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১২:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮