ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই রায়ে আইনের প্রতি মানুষের আস্থা কমেছে: নাজমুল হুদা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাম্প্রতিক সময়ে বিএনপির কট্টর সমালোচক হয়ে উঠা নাজমুল হুদাও বলেন, এই রায়ের পর আইন-আদালতের প্রতি মানুষের আস্থা কমেছে। কারণ এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। তারা সরকারের তল্পিবাহক। আমি নিজে সেটার সাক্ষী। এটার মধ্যে কোনো রকমের ভুল নেই।

‘খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায় বিএনপিকে বিরাট বড় একটা প্লাস পয়েন্ট দিয়েছে। এবং বেগম জিয়াও আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। এখন দেখার বিষয় এটাকে এখন বিএনপি কতটা ক্যাপিটালাইজড করতে পারবে। এবং গভমেন্ট সেটাকে কতটা কনটেন্ট করতে পারবে এবং এটাই হচ্ছে ভবিষ্যৎতের রাজনীতির দেখার বিষয়।’

তবে কোন যুক্তিতে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে, সেটি না জানার কথা বলেন নাজমুল হুদা। বলেন, ‘কোর্ট কোন তথ্য, উপাত্তের ভিত্তিতে কতটুকু জেরা আমলে নিয়ে, ডিফেন্স কেসকে ডিসকাস করে এই জাজমেন্ট দেয়া হয়েছে এটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। মূল জাজমেন্টটা যেহেতু প্রকাশ হয়নি তাই আমরা এই বিষয়ে কিছুই বলতে পারছি না। এখন দেখার বিষয় উচ্চ আদালতে এই মামলায় কী রায় দেয়া হয়।’

বিশেষ আদালত ‘সরকারের প্রভাবে’ বিচার হয়েছে বলে অনেকের সংশয় আছে জানিয়ে নাজমুল হুদা বলেন, ‘আশা করছি উচ্চ আদালতে সেটা হবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এই রায়ে আইনের প্রতি মানুষের আস্থা কমেছে: নাজমুল হুদা

আপডেট সময় ০১:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮