ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী জামায়াত এমপিকে পর্দা ও মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’ আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার

মৃত মায়ের পাশে পাঁচ বছরের ছেলের ঘুম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্বাস চলছে কোনও মতে। দুই পা প্রায় অসাড়। অবলম্বন বলতে পাঁচ বছরের একরত্তি শিশু। এভাবেই কোনও মতে হাসপাতালের জরুরি বিভাগে নিজেকে টেনে এনেছিলেন এক মা। মৃত্যু তখন মাত্র আধ ঘণ্টা দূরে।

চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও যখন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে মা, পাশে ক্লান্ত শরীরে তত ক্ষণে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে ছেলে। হোক না নিথর, তবু তো মায়ের শরীরের স্পর্শেই ঘুম।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে এভাবেই শেষ মুহূর্তে মাকে নিয়ে ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওসমানিয়া জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগে এসেছিল ছেলেটি। মহিলাকে বাঁচাতে না পেরে পুলিশে খবর দেন চিকিৎসকরাই। সঙ্গে প্রাপ্তবয়স্ক কেউ না থাকায় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হন হাসপাতালের কর্মীরা।

ছেলের কাছ থেকেই পাওয়া যায় ৩৬ বছর বয়সী মৃত নারীর আধার কার্ড। জানা যায় তিনি সামিনা সুলতানা, পেশায় নির্মাণকর্মী। হায়দ্রবাদ শহরের কাতেদান এলাকার বাসিন্দা।

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সদস্য মুজতবা হাসান আসকরি জানান, তিন বছর আগেই সুলতানাকে ছেড়ে চলে গিয়েছেন স্বামী আইয়ুব। রাজেন্দ্রনগরে কোনও এক পুরুষের সঙ্গে থাকলেও তিনিও হয়তো তাকে হাসপাতালের বাইরে ছেড়েই চলে গিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অবশেষে মৃত্যুর ১৮ ঘণ্টা পর জহিরাবাদে সুলতানার বাবা-মায়ের হাতে দেহ তুলে দেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সদস্যরা। শিশুটিকে তার মামার কাছে পৌঁছে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলে শুক্রবার ‘ঢাকা ২৫কে’ ম্যারাথনে অংশ নেবেন ৩ হাজার রানার

মৃত মায়ের পাশে পাঁচ বছরের ছেলের ঘুম

আপডেট সময় ১১:২৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮