ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ বছরে ১২৮৫০ নেতাকর্মীকে খুন : ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রপত্রিকা ও আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী গত ৯ বছরে ১২ হাজার ৮৫০ জনের বেশি নেতা-কর্মী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন ।

শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভায় সাংগঠনিক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন ফখরুল।

তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করা হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রণীত প্রতিবেদনেও বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও কারসাজির মাধ্যমে এবং পরবর্তীতে ২০১৪ সালে ভোটারবিহীন একটি প্রহসনের নির্বাচনে ক্ষমাসীন হওয়া বর্তমান সরকার তাদের দুঃশাসনের ৯টি বছর ইতোমধ্যে অতিক্রম করতে সক্ষম হয়েছে।

ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন সরকারের ফ্যাসিবাদী নিস্পেষণে দেশের মানুষ আজ হাঁপিয়ে উঠেছে। সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ছাত্রলীগ যুবলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস দেশের সত্রত ত্রাসের সঞ্চয় করেছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন ও নারী নির্যাতন আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, সারা দেশে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন করে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। বিচারবহির্ভুত হত্যাকাণ্ড (ক্রসফায়ার) আশঙ্কাজনক হারে বেড়েছে। নিরাপত্তা হেফাজতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে নির্বাহী কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৯ বছরে ১২৮৫০ নেতাকর্মীকে খুন : ফখরুল

আপডেট সময় ১২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮