ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০১৮ সালকে আমরা কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছি না: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

নবনিযুক্ত পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ২০১৮ সালকে আমরা কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। জন্মদিন থেকেই পুলিশ চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে। কেউ পেছনে আছে কি সঙ্গে আছে -সে চিন্তা করেনি তারা। ওই সময় অকুতোভয় অনেক পুলিশ সদস্য শহীদ হন।

তিনি বলেন, বিগত ২০১৩-১৪ সালে পুলিশ জীবনের বিনিময়ে আগুন সন্ত্রাসীদের প্রতিরোধে করে। সেখানেও অনেক পুলিশ সদস্য অকাতরে জীবন দিয়েছেন – কিন্তু পিছপা হয়নি।

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনেও সাহসী পুলিশ সদস্যরা জীবন দিয়েছেন। আমরা তাতেও জয়ী হয়েছি। জনগণ আমাদের সঙ্গে আছে। ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট হব।

এর আগে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে আইজিপি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোকলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২০১৮ সালকে আমরা কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছি না: আইজিপি

আপডেট সময় ০৭:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮