ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রী ধর্ষণ ঘটনায় কলেজছাত্র ও ইউপি সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের শরণখোলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করার অভিযোগে কলেজছাত্র ও এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই দুইজনের নামে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ রাতেই তাদের আটক করে। নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আটক কলেজছাত্র রায়হান উদ্দিন রুমান মোড়েলগঞ্জ এস এম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন (৪৮) কলেজছাত্র রায়হানের আপন মামা।

মামলার বাদী তার লিখিত অভিযোগে বলেন, শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের ছেলে মোড়েলগঞ্জ এস এম কলেজের আসন্ন এইচএসসি পরীক্ষার্থী রায়হান উদ্দিন রুমান দীর্ঘদিন ধরে তার মেয়েকে (১৫) কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে তার মেয়ে রাজি না হওয়ায় শুক্রবার জোর করে শরণখোলা উপজেলার খোন্তাকাটা এলাকার জনৈক ফারুক আকনের বাড়িসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আটকে রেখে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে রায়হান।

পরে অজ্ঞাত একটি মোবাইল থেকে ফোন পেয়ে ওই দিন সন্ধ্যায় আহত অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই কিশোরীর জানান, এ ঘটনা কাউকে বললে তাকে খুন করা হবে বলে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন হুমকি দেয়। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকার সময়েও তারা হুমকি দেয় বলে তিনি জানান।

এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. কবিরুল ইসলাম জানান, স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে রায়হান ও তার মামা ইউপি সদস্য জাহাঙ্গীরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অসুস্থ স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাত্রী ধর্ষণ ঘটনায় কলেজছাত্র ও ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ১২:৫৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮