ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, শান্তির ধর্ম: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা দ্বীনের শিক্ষা গ্রহণ করেছি। আমরা যদি আমাদের দেশটাকে সেফ (সুরক্ষা) করতে পারি সমাজটাকে সেফ করতে পারি, তবেই শান্তি।

শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরে কুতুববাগ দরবার শরিফের ওরস শরিফে মিলাদ মাহফিল ও দোয়ার আগে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আমাদের পরিচয় কী এ পৃথিবীতে। আমাদের পরিচয় আমরা সন্ত্রাসী ও জঙ্গি। মুসলিম দেশের অধিবাসী বলে অনেক দেশে আমাদের ঢুকতে দেয়া হয় না। আমরা কি এতই ঘৃণিত? এতই নীচ?

বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সন্ত্রাসী বানাল কে? ইরাক তো সুন্দর দেশ ছিল। সেখানে তো সন্ত্রাসী ছিল না, জঙ্গিবাদ ছিল না। কেন ইরাককে ধ্বংস করা হলো। সিরিয়া ও ইস্তাম্বুলে জঙ্গি ছিল না, কেন সিরিয়াকে ধ্বংস করা হলো?

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির এমপি অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

ওরস মোবারক অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুতুববাগ দরবার শরিফের পীর জাকির শাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, শান্তির ধর্ম: এরশাদ

আপডেট সময় ০৯:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮