ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে পাহারা দিতে হবে: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। পাশাপাশি হাজার হাজারে লোক গিয়ে বর্ডার পাহারা দিতে হবে। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রে হাজার হাজার লোক পাঠাবে, আমার দৈনিন্দন আগ্রাসনের শিকার হতে থাকব, এটা মেনে নেয়া যায় না।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতিগত নিধন: প্রসঙ্গ রোহিঙ্গা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করেছে, তাতে আন্তর্জাতিক মানবাধিকার সনদ পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণের মত ভূমি দখল হয়ে যাচ্ছে। আরও লোকজন আসছে এটাকে কেন বন্ধ করা যাচ্ছে না? এটা রুখতে আন্তর্জাতিক কোর্টে যাওয়া দরকার।

তিনি বলেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রেখে মানুষ হিসেবে তাদের প্রাপ্য সব অধিকার দেয়া সম্ভব না। তাদের স্থায়ীভাবে রাখতে গেলে তাদের মানবাধিকার রক্ষা হবে না।

জাতিগত নিধন চালিয়ে মিয়ানমার আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করে প্রবীণ এই আইনজীবী বলেন, ইচ্ছার বিরুদ্ধে ঠেলে আরেক রাষ্ট্রে পাঠিয়ে দেয়ার মত এমন গুরুতর অপরাধের নজির আর পাওয়া যাবে না। যেখানে জাতিসংঘ সনদ আছে, জনগণের মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তখন এ ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে!

গতবছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরুর পর প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে পাহারা দিতে হবে: ড. কামাল

আপডেট সময় ০৫:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮