ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

হাসপাতালে কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাসপাতালগুলোতে জনগণের কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তার তেজগাঁওস্থ কার্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্প্রসারণ এবং আধুনিকায়ন সংক্রান্ত মডেল উপস্থাপনকালে তিনি এ সকল নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্যই হচ্ছে সঠিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা যাতে সাধারণ মানুষ ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য হাসপাতাল থেকে কাঙ্খিত চিকিৎসা সেবাটা পেতে পারে। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি পরিবেশ বান্ধব এবং দৃষ্টি নন্দন আধুনিক চিকিৎসা সেবার সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তিনি বলেন, সরকার আধুরিকায়নের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে নতুন রুপ দিতে চায় যেখানে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত খোলা জায়গা থাকবে। উন্নত আবহ সৃষ্টি করাটা জরুরি এবং যে কোন আগুন লাগার ঘটনা ঘটলে অগ্নি নির্বাপন সরঞ্জামের পাশাপাশি দ্রুত এবং নিরাপদ প্রস্থান নিশ্চিত করাটাও প্রয়োজনীয়।

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এবং স্বাস্থ্যসেবাকে সাধারণ জনগণের দোড়গোঁড়ায় পৌছে দিতে তার সরকার নিরলস পরিশ্রম করছে।

এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

হাসপাতালে কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮