ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

সিলেটে কারাগারে জেএমবি সদস্যের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট কেন্দ্রীয় কারাগারে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য সাব্বির আহমদ দুলাল (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে তার বুকে ব্যথা শুরু হলে কারাগারের চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে নেয়ার পর বেলা পৌনে ২টার দিকে দুলালের মৃত্যু হয়। জঙ্গি দুলাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আবদুল হক শাহ’র ছেলে।

মৃত্যুর খবর নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল দৈনিক আকাশকে বলেন, সাব্বির আহমদ দুলালের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি জানান, সাব্বিরের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা লাশ নিতে রওনা হয়েছেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সিলেট, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ৩টি বিস্ফোরক মামলায় বন্দি ছিলেন সাব্বির। মামলাগুলোর মধ্যে ২টি সিলেটে ও একটি ঢাকার আদালতের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে কারাগারে জেএমবি সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৭:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮