ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নানি-নাতনি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানী-নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নড়াইল-ঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহতরা হলেন-নানী মনোজা বেগম (৪৫) এবং দুই বছরের বয়সী নাতনি সাদিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দত্তপাড়া এলাকায় লোহাগড়ার কালনাঘাটগামী একটি ট্রাক একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা নানি ও নাতনি ঘটনাস্থলেই নিহত হয়। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এর ফলে ওই সড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নানি-নাতনি নিহত

আপডেট সময় ০১:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮