ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রশিক্ষণ খাতে অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার পাবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে নানাবিধ উন্নয়ন ও সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। জাতীয় প্রশিক্ষণ দিবসের প্রাক্কালে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি)’ আগামীকাল মঙ্গলবার সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২২তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ক্যাডার অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে।

শেখ হাসিনা বাণীতে উল্লেখ করেন, বাংলাদেশ সিভিল সার্ভিসকে সেবাধর্মী, উন্নয়নবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে-বিদেশে প্রশিক্ষণের পরিসর বাড়ানোসহ নানারকম সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বিএসটিডি দীর্ঘকাল ধরে মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ বিষয়ক গবেষণা পরিচালনা, সরকারি বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বয়মূলক কাজ ও উচ্চতর প্রশিক্ষণ আয়োজন করে রাষ্ট্রের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী দিনে বিএসটিডি’র গৃহীত সকল কার্যক্রম সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শেখ হাসিনা সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২২তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রশিক্ষণ খাতে অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার পাবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮