ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৫ টাকার জন্য মেয়েকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালী পৌর এলাকায় বাবার পকেট থেকে না বলে ৩৫ টাকা নেওয়ায় এক শিশুকন্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

নিহত শিশু হিরা (১০) উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের হারুণ শেখের মেয়ে। সে ভুষণা লক্ষ্মণদিয়া সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ হারুণ শেখকে আটক করেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লক্ষ্মণদিয়া গ্রামের ভ্যানচালক হারুণ শেখ দ্বিতীয় স্ত্রী ও প্রথমপক্ষের দুই সন্তান হিরা ও শোয়াইবকে নিয়ে একসঙ্গে থাকেন। গতকাল বৃহস্পতিবার স্কুলের যাওয়ার সময় হিরা না বলে বাবার পকেট থেকে ৩৫ টাকা নিয়ে নেয়। সন্ধ্যায় বাড়ি ফিরে হারুণ এটা জানতে পারেন।

টাকা চুরির অপরাধে হিরাকে বেদম মারধর করেন হারুণ। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পর লাশ ফেলে পালিয়ে যান তিনি।ওসি আরো জানান, রাতেই পুলিশ হারুণ শেখকে আটক করে। হারুণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩৫ টাকার জন্য মেয়েকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০২:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭