ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামের সমস্যা চিহ্নিত করে পার্বত্য চুক্তি করেছে আওয়ামী লীগ। শান্তি চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন মিতিংগাছড়িতে নির্মিত ৪ হাজারতম পাড়াকেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেল থেকে তিনি এ উদ্বোধন করেন।

২০ বছর পার্বত্য চট্টগ্রামের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে একসময় রক্তক্ষয়-সংঘাত ছিল। এই সংঘাতের কারণ-সমস্যা চিহ্নিত করেই আওয়ামী লীগ শান্তি চুক্তি করে।

যুগোপযোগী আইনের মাধ্যমে পার্বত্য অধিবাসীদের ভূমি মালিকানা নিশ্চিত করা হবে। শান্তি চুক্তির আশি ভাগ বাস্তবায়িত হয়েছে বাকিগুলো নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, বৃটিশ আইনে নয়, পার্বত্য এলাকার ভূমি মালিকানা হবে দেশীয় আইনে। দেশের সার্বিক উন্নয়নে সমঅংশীদার হবে পার্বত্য এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে তুরস্ক

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮