ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে ও চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মাতুভূঞা বাজারসংলগ্ন একটি জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ফকরুল উদ্দিন চৌধুরী (৩০) আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের বড় বোন শাহীনুর আক্তার জেসমিন অভিযোগ করে জানান, ১০ দিন আগে তার তার বন্ধু হিরো ও বাহাদুর ফকরুলের একটি এপাচি মোটরসাইকেল আটক করে তার কাছে ১০ হাজার টাকা দাবি করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হিরো তাকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে বাসার নিচে নামতে বলে। পরে সে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাসার নিচে নামলে তারা তাকে মাইক্রোবাসযোগে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর সকালে তারা জানতে পারে তাকে চোখ উপড়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। নিহতের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০১:২৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮