ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেরপুরে হত্যা মামলা মীমাংসার বৈঠকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

আট বছর আগের একটি হত্যা মামলা মীমাংসা করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিবাদী পক্ষের একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মিস্টার আলী। তিনি সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামের মৃত শিকু মিয়ার ছেলে।

শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আট বছর আগে জমি নিয়ে বিরোধের জের ধরে কুদ্দুস মিয়া নামে একজন নিহত হন। এ ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তাই হত্যা মামলা মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় নন্দীর বাজার পোড়ার দোকান এলাকার একটি চাতালে বাদী ও বিবাদী পক্ষ বৈঠকে বসেন।

এ সময় উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বাদী পক্ষের লোকজনের লাঠির আঘাতে মিস্টার আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেরপুরে হত্যা মামলা মীমাংসার বৈঠকে হত্যা

আপডেট সময় ১১:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮