ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি মাত্র ২০ ভাগ ভোট পাওয়ার সম্ভাবনা: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী নির্বাচনে বিএনপির ৮০ ভাগ ভোট দেখার সম্ভাবনা দেখলেও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দেখছেন মাত্র ২০ ভাগ ভোট পাওয়ার সম্ভাবনা। জনগণ বিএনপিকে আবার ভোট দেবে এমন কোনো কারণ দেখছেন না আওয়ামী লীগের এই নেতা।

শনিবার বিকালে সিলেটের নজরুল অডিটোরিয়ামে আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফর নিয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভায় হানিফ এই মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে ফখরুল দাবি করেন, এই মুহূর্তে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি শতকরা ৮০ ভাগ ভোট পাবে। এর জবাবে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল দাবি করেছেন নিরপেক্ষ ভোট হলে বিএনপি নাকি ৮০ ভাগ ভোট পাবে। কিন্তু তাদের ২০ ভাগ ভোট পাওয়ারও সম্ভাবনা নেই। দেশের মানুষ শান্তি চায়, তারা কখনোই জ্বালাও-পোড়াওকে সমর্থন করবে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এই সরকারই নির্বাচনকালীন সরকার থাকবে, এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’ আওয়ামী লীগ সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে বলেও মন্তব্য করেন হানিফ।

মাহবুব উল আলম বলেন, ‘বর্তমান সরকার দেশকে তলানি থেকে একটি মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণসহ বিদুৎখাতের উন্নয়ন করে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। সব সূচকেই বাংলাদেশ ঊর্ধ্বমুখী অবস্থানে আছে। আর এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের সুযোগ্য নেতৃত্বের কারণে।’

হানিফ বলেন, ‘আওয়ামী লীগের এসব অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি। ক্ষমতায় থাকাকালে তারা দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। মানুষ আর দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।’

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, আবু জাহির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপি মাত্র ২০ ভাগ ভোট পাওয়ার সম্ভাবনা: হানিফ

আপডেট সময় ১১:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮