ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

দেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। কৃষিতে ব্যাপক উন্নতি হয়েছে। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। দেশের এ সমৃদ্ধির অবদান একমাত্র মেহনতি মানুষের।

বুধবার বিকালে নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুই দিনব্যাপী অমল সেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।

দেশে উন্নয়নের সাথে সাথে ধনী-গরিবের মধ্যে বৈষম্য বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের এ উন্নয়নে ধনী-গরিবের বৈষম্য দূর হচ্ছে না। একদিকে শহরে বিশাল অট্টালিকা হচ্ছে, অন্যদিকে গ্রামে তেমন উন্নয়ন হচ্ছে না। আমাদের এ বৈষম্য দূর করতে হবে।

তিনি বলেন, গার্মেন্টস কর্মীরা যে বেতন পান, তা দিয়ে মাসের অর্ধেকও চলে না। কৃষকের উৎপাদিত পণ্য এবং ধান ন্যায্য দামে বিক্রি করতে পারেন না। অমল সেন ধনী-গরিবের বৈষম্য দূরকরাসহ মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। অথচ বর্তমান সময়ে অমল সেনকে খুব বেশি স্মরণ করা হয় না। গণমাধ্যমেও তাকে সেই ভাবে তুলে ধরা হয় না। আজকের প্রেক্ষাপটে অমল সেনের নীতি ও আদর্শ অনেক বেশি প্রয়োজন।

তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক, বাংলাদেশ ওয়াকার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অমল সেনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এ স্মরণমেলার আয়োজন করা হয়েছে। অমল সেন স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে স্মরণোৎসবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কমরেড লায়েকুজ্জামান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপান খিশা, ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য বিমল বিশ্বাস, অমল সেন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, নড়াইল জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম, জাসদ নেতা অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, অশোক রায়সহ দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার মেলা শেষ হবে। এর আগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়াকার্স পার্টির জেলা সভাপতি শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের জেলা কমিটির সদস্য গিয়াস উদ্দীন ভূঁইয়া, লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা কৃষক সমিতির সভাপতি মনিউর রহমান ঝিকু প্রমুখ।

২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অমল সেন। যশোরের বাঘারপাড়ার বাঁকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তাকে সমাধিস্থ করা হয়। এই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। নড়াইল সদরের আফরা গ্রামের জমিদার বংশের সন্তান হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। পারিবারিক বিলাসবহুল জীবন ত্যাগ করে বাঁকড়ী গ্রামে গরিব কৃষক রসিক ঘোষের বাড়িতে থাকতেন অমল সেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

দেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়: মেনন

আপডেট সময় ১০:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮