ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব কিছুতে সরকারের যোগসাজস কেন খুঁজছেন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে ভোট স্থগিতে সরকারের কোনো যোগসাজস আছে কি না- এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘সব কিছুতে সরকারের যোগসাজস আবিষ্কার করেন কেন? আমরা তো আমাদের কাউন্সিলর প্রার্থীও চূড়ান্ত করেছি, যা অন্য কোনো দল করতে পারে নাই। যেহেতু আদালত স্থগিত করছি তখন কিছু বলতে পারি না।’

বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছিলেন কাদের। ঢাকার দুই সিটিতে ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীর নাম জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

২০১৫ সালের এপ্রিলে ঢাকার দুই সিটিতে নির্বাচনের পর ১৮টি করে ওয়ার্ড যুক্ত হয়েছে দুটি এলাকাতেই। মেয়র আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া উত্তরের মেয়র পদ পূরণে ভোটের সঙ্গে এসব ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটও নেয়ার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন।

এরই মধ্যে ঢাকা উত্তরে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি তার প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার বিএনপি আড়াই বছর আগের প্রার্থী তাবিথ আউয়ালের নাম ঘোষণার পরদিন আওয়ামী লীগ আতিকুল ইসলামকে নৌকা প্রতীক দেয়ার সিদ্ধান্ত নেয়।

কিন্তু এরই মধ্যে ঢাকা উত্তরে যুক্ত হওয়া দুই ইউনিয়নের চেয়ারম্যানের রিট আবেদনে তিন মাসের জন্য স্থগিত হয়ে গেছে নির্বাচন।

দুই রিটকারীর একজন ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং অপরজন বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তারা যথাক্রমে ভাটারা ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান।

এই রিট আবেদনের সঙ্গে সরকারের কোনো যোগসাজস আছে কি না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘যোগসাজস কথাটি ভালো না। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না।’

যে কারণে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল, সেই ৩৬ কাউন্সিলর প্রার্থীর নাম অবশ্য প্রকাশ করেননি কাদের। তিনি বলেন, ‘হাইকোর্ট এ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে। হাইকোর্টের এ সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে এ সময়ের মধ্যে কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। তাই আমরা কাউন্সিলরদের নাম এ মুহূর্তে ঘোষণা করতে পারছি না।’

‘যতক্ষণ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল আছে আমাদের এ সিদ্ধান্ত মেনে নিতে হবে, এর বাহিরে কিছু করা হাইকোর্টের আদেশ অমান্য হবে।’

‘যদি হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হয়, তখন আমাদের প্রস্তুতকৃত তালিকা আমরা প্রকাশ করব।’

জাতীয় নির্বাচনের আগে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচন বাস্তবসম্মত হবে কি না- এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা নির্বাচন কমিশনের বিষয়। তারাই জানে। আদালতের নির্দেশে যেখানে স্থগিত হয়েছে সেখানে এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব কিছুতে সরকারের যোগসাজস কেন খুঁজছেন: কাদের

আপডেট সময় ০১:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮