ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেডিকেল-ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, গণমাধ্যম কর্মীকে মারধর

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বকশিবাজারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনকে মারধর করেছে শিক্ষার্থীরা। এছাড়া তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মারধরে আহত ক্যামেরাপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকশিবাজার পেনাং রেস্টুরেন্টে ঢামেকের দুই শিক্ষার্থী খাওয়া শেষ করে টেবিলে ফোন রেখে হাত ধুতে যান। চেয়ার ফাঁকা পেয়ে ঢাবির এসএম হলের ছাত্ররা সেখানে বসেন। পরে ঢামেক শিক্ষার্থীরা চেয়ার বসার কারণ জিজ্ঞাসা করলে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বাধে।

মারামারির খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্ররা হাজির হয়। পরে মেডিকেলের ছাত্ররা ফজলে রাব্বী হলের ছাত্রদের ফোন করে ডেকে আনলে সংঘর্ষ শুরু হয়। এতে রিয়াজ নামে এক ছাত্র মারাত্মক আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাবির এসএম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস ঘটনাস্থলে ছাত্রদের হলে ফিরিয়ে আনেন।

এদিকে সংঘর্ষের নিউজ ও ভিডিও সংগ্রহের সময় শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনকে মারধর তার ক্যামেরা ছিনিয়ে নেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেডিকেল-ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, গণমাধ্যম কর্মীকে মারধর

আপডেট সময় ১১:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮