ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। সীমান্তবর্তী দুটি প্রদেশে অন্তত ৪০টি ট্যাংক ও সামরিক যান পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার তুর্কি সীমান্তে ৩০ হাজার সদস্যের একটি বাহিনী মোতায়েন করবে বলে খবর প্রকাশিত হওয়ার পর আঙ্কারা এ পদক্ষেপ নিল।

তুরস্কের সামরিক সূত্রটি আরও জানিয়েছে, হাতাই প্রদেশের রেইহানলি জেলায় ২৪টি সামরিক যান প্রবেশ করেছে। এছাড়া সানলিআরফা প্রদেশের ভিরানসেহির জেলাতেও পৌঁছে গেছে আরও ২০টি সামরিক যান। সিরিয়ার সীমান্তে আগে থেকে মোতায়েন সামরিক ইউনিটগুলোর শক্তি বাড়াতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র কর্তৃক বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, তুরস্কের দক্ষিণ সীমান্তে একটি সন্ত্রাসী সেনাবাহিনী গঠনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করে দিতে হবে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, ৩০ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেকই নিয়োগ দেয়া হবে সিরিয়ায় তৎপর গেরিলা গোষ্ঠী এসডিএফের সদস্যদের মধ্য থেকে। এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজির সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক

আপডেট সময় ০৭:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮