ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল, তদন্ত কমিটি গঠন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। একই সঙ্গে নিয়োগ পরীক্ষায় অব্যবস্থাপনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে এক জরুরিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে মঙ্গলবার বেলা ১১টায় এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

গত শুক্রবার বিকালে সরকারি আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষায় ঢাকার দুটি কেন্দ্রে সাড়ে পাঁচ হাজারের বেশি চাকরিপ্রার্থী আসন স্বল্পতার কারণে পরীক্ষা দিতে না পারায় তাদের জন্য পরীক্ষার নতুন তারিখ ঠিক করে কর্তৃপক্ষ।

তবে ১২ জানুয়ারির পুরো পরীক্ষা বাতিলসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। গত সোমবার আন্দোলনরত অবস্থায় রাজধানী থেকে দুই চাকরিপ্রার্থীকে পুলিশ আটক করে। এর পর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীরা ঘোষণা দেন, আটককৃতদের ১২ ঘণ্টার মধ্যে ছেড়ে দেয়াসহ ১২ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা বাতিল না করলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

আট ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগের এই সমন্বিত নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৩:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮