ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মনোনয়ন পেলে দেশে ফিরবেন পলাতক কাইয়ুম

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই বছরেরও বেশি সময় ধরে পলাতক বিএনপি নেতা এম এ কাইয়ুম ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলীয় প্রতীক পেলে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন তার একজন অনুসারী।

রবিবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রির দিন কাইয়ুমের পক্ষে ফরম কেনেন ঢাকা উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি বজলুল বাসিত আঞ্জু। আর তিনিই জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে ধানের শীষ প্রতীক পেলে দেশে ফিরবেন কাইয়ুম।

আঞ্জু বলেন, ‘তার (কাইয়ুম) প্রোফাইল দেখে বিবেচনা করবেন এমনটা আমাদের প্রত্যাশা। আর যদি দল মনোনয়ন দেয় তাহলে নিশ্চয়ই উনি দেশে আসবেন।’

তবে যদি কাইয়ুম মনোনয়ন না পান? আঞ্জু বলেন, ‘তিনি দলের প্রার্থীর জন্য দূরে বসে থেকেও কাজ করবেন।’

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় নাম আসার আগে থেকেই আত্মগোপনে ছিলেন এম এ কাইয়ুম। তিনি মালয়েশিয়ায় পালিয়ে গেছেন-এমন গুঞ্জন ছিল তখন থেকেই। কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

আর ২০১৭ সালের ১৯ এপ্রিল ঢাকা মহানগরের উত্তর শাখার সভাপতি করা হয় কাইয়ুমকে। আর এপ্রিলের শেষ সপ্তাহে কাইয়ুমকে সংবর্ধনা দেয় মালয়েশিয়া বিএনপি।

আত্মগোপন থেকে বের হয়ে এসে কাইয়ুম সেদিন বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে দূরে বসে দায়িত্ব পালন কোনো ঘটনাই না। আমার সঙ্গে প্রতিনিয়ত নেতাকর্মীদের যোগাযোগ হচ্ছে।’

তবে এতদিন ঢাকার রাজনীতিতে কাইয়ুমের কোনো প্রভাবের কথা শোনা যায়নি। আবার তিনি ঢাকার উত্তর অংশে ভোটে প্রার্থী হতে পারেন বলে এতদিন শোনাও যায়নি।

কীভাবে সাক্ষাৎকার দেবেন কাইয়ুম?

কাইয়ুমের সঙ্গে রবিবার ফরম কিনেছেন বিএনপির আরও চার নেতা। আর মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার রাতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন তিনি।

কিন্তু মালয়েশিয়ায় থাকা কাইয়ুমের সাক্ষাৎকার কীভাবে নেবেন খালেদা জিয়া?

জানতে চাইলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দৈনিক আকাশকে বলেন, ‘সাক্ষাতকারে অবশ্যই প্রার্থীকে উপস্থিত থাকতে হবে। কিন্তু যদি সমস্যা হয় তাহলে তার প্রতিনিধি থাকতে পারবে সমস্যা নেই।’

দেশের বাইরে অবস্থান করায় কাইয়ুমের পক্ষে মনোনয়ন কেনা বজলুল বাসিত আঞ্জু দৈনিক আকাশকে বলেন, ‘কাইয়ুম ভাই নিজে উপস্থিত হতে পারবেন না। তবে দল তার প্রোফাইল তো জানে।’

আগামী ২৬ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন। বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছেন তাবিথ আউয়াল, আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান এবং শাকিল ওয়াহেদ। সোমবার রাতে এদের সাক্ষাতকার নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মনোনয়ন পেলে দেশে ফিরবেন পলাতক কাইয়ুম

আপডেট সময় ০৮:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮