ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শহরের বিশ্বরোড মোড়ে ট্রাকচাপায় কামাল আলী নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে আটক করলেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

নিহত কামাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর গ্রামের এমরান আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা আহমেদ জানান, শহরের বিশ্বরোড মোড় এলাকায় একটি ট্রাক রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক কামাল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত

আপডেট সময় ০১:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮