ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্টোর হ্যারডস থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডায়ানার মূর্তি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারডস থেকে সরানো হচ্ছে প্রিন্সেস ডায়ানা এবং ডোডি আল-ফায়েদের ব্রোঞ্জের মূর্তি। বিবিসি জানায়, ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় ডায়ানা ও তার বন্ধু ডোডি মারা যান। এরপর হ্যারডসের তৎকালীন মালিক এবং ডোডির বাবা মোহাম্মদ আল-ফায়েদ এই যুগল ভাস্কর্য স্থাপন করেছিলেন।

মূর্তিটির নাম দেয়া হয়েছিল ‘ইনোসেন্ট ভিকটিমস’ বা ‘নির্দোষ শিকার’। এবং এতে একটি ডানা মেলে দেয়া পাখির নিচে ওই যুগলকে নৃত্যের ভঙ্গিমায় তুলে ধরা হয়েছে। ২০০৫ সালে স্থাপিত মূর্তিটিকে আল-ফায়েদের কাছেই ফিরিয়ে দেয়া হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে। আল-ফায়েদ ২০১০ সালে কাতারি রাজপরিবারের কাছে ১৫০ কোটি পাউন্ড দামে হ্যারডস বিক্রি করে দেন।

হ্যারডসের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ওয়ার্ড বলেছেন, মূর্তিটি আল-ফায়েদের কাছে ফিরিয়ে দেবার এটাই উপযুক্ত সময়, কারণ সাধারণ লোকেরা এখন কেনসিংটন প্রাসাদে যে নতুন স্মৃতিস্তম্ভ নির্মিত হবে সেখানে গিয়ে সম্মান দেখাতে পারবেন।

মিশরে জন্ম নেয়া ধনকুবের আল-ফায়েদ বরাবরই প্রিন্সেস ডায়ানা ও ডোডির মৃত্যু ‘দুর্ঘটনা ছিল না’ বলে দাবি করে আসছিলেন, কিন্তু সরকারি এক তদন্তে সেরকম কোন কিছু ঘটেনি বলে জানানো হয়। আল-ফায়েদের পরিবার কাতার হোল্ডিংসকে এতদিন মূর্তিটি রাখার জন্য ধন্যবাদ দিয়েছে।

আল ফায়েদ ২০১১ সালে তার তৎকালীন মালিকানাধীন ফুলহ্যাম ফুটবল ক্লাবের সামনে পপ তারকা মাইকেল জ্যাকসেনর একটি মূর্তি বসিয়েছিলেন। পরে ফুলহ্যাম প্রিমিয়ার লিগ থেকে নেমে যাবার পর তিনি বলেছিলেন, নতুন মালিক ওই মূর্তিটি সরিয়ে ফেলার কারণেই ক্লাব রেলিগেশনের শিকার হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টোর হ্যারডস থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডায়ানার মূর্তি

আপডেট সময় ১১:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮