ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের ধাওয়ায় বিলে ঝাঁপ দেয়া যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের ধাওয়ায় বিলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার ময়মনসিংহের ত্রিশালের শুকনি বিলের কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ কাঁধে নিয়ে থানা ঘেরাও করার চেষ্টা করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘট্নায় এলাকা ক্ষোভ বিরাজ করছে।

নিহত সজিব আহমেদ (১৯) পৌরশহরের চরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে কয়েকজন বন্ধু মিলে তাস খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে শুকনি বিলে ঝাঁপ দেয় সজিব। ওই বিলে দুইদিন খোঁজার পর রোববার দুপুরে কচুরিপানার নিচ থেকে সজিবের লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

এ ঘটনায় ক্ষোভে উত্তেজিত জনতা লাশ কাঁধে নিয়ে থানা ঘেরাও করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে এলাকাবাসীর সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, ভালুকায় ইয়ার্ন ডাইংয়ে কর্মরত সজিব ছুটিতে বাড়ি আসে। শুক্রবার বিকালে বাড়িরপাশে শুকনি বিলের পাড়ে বসে কয়েকজন বন্ধু মিলে তাস খেলছিল। তাস খেলার খবর পেয়ে ত্রিশাল থানার এএসআই সোহেলের নেতৃত্বে কিছু পুলিশ সদস্য তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে শুকনি বিলে ঝাঁপ দেয় সজিবসহ আরও দুজন। অন্য দুজন উঠে পুলিশের কাছে ধরা দিলেও পাড়ে উঠে আসতে পারেনি সজিব।

প্রায় ঘন্টাখানেক অপেক্ষার পর থানায় ফিরে আসে পুলিশ। এরপর থেকে দুদিন যাবৎ স্থানীয় এলাকাবাসী শুকনি বিলের কচুরিপনা সরিয়ে সরিয়ে সজিবের খোঁজ করতে থাকে। রোববার দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে। এএসপি আল আমিন বলেন, পুলিশের ধাওয়ায় সজিব নিখোঁজের অভিযোগে তাকে উদ্ধারের চেষ্টা করেছি। লাশ পোস্টমর্টেমের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশের ধাওয়ায় বিলে ঝাঁপ দেয়া যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮