ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরায় বাসের ধাক্কায় যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম ফিরোজ মিয়া (২৬)। শনিবার দুপুরে এদুর্ঘটনা ঘটে। ফিরোজ পেশায় বাসের হেলপার ছিলেন।

ফিরোজের স্বজন মো. লাবলু মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ফিরোজ উত্তরার আবদুল্লাহপুরে পলওয়েল মার্কেটের সামনের সড়ক পার হচ্ছিলেন। ওই সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল সাড়ে তিনটার দিকে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, ফিরোজের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার আমতপুর গ্রামে। বাবার নাম আবু তাহের। ফিরোজ গাজীপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরায় বাসের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় ১১:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮