ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আগ্রহী আর্জেন্টিনা-উরুগুয়ে

অাকাশ স্পোর্টস ডেস্ক:

এবার আর্জেন্টিনা এবং উরুগুয়ে দুই দেশ মিলে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করার জন্য নিলামে অংশ নিতে দু`দেশের ফুটবল কর্মকর্তারা নীতিগতভাবে একমত হয়েছে। এই নিলামে আর্জেন্টিনা-উরুগুয়ের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে চীন এবং আরও কয়েকটি শক্তিশালী রাষ্ট্র।

১৯৩০ সালে প্রথম আয়োজনের ঠিক শতবর্ষ পূর্তিতে আরও একটি বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক উরুগুয়ে; কিন্তু এখন একটি বিশ্বকাপ একার পক্ষে অনেক দেশের পক্ষেই আয়োজন করা সম্ভব নয়। কারণ বিশাল ব্যায়। এ কারণেই হয়তো উরুগুয়ে সঙ্গী হিসেবে থাকার জন্য আর্জেন্টিনাকে প্রস্তাব দিয়েছে।

শতবর্ষ পূর্তিতে যেন আবার উরুগুয়েই বিশ্বকাপের আয়োজক হতে পারে, এই আবেগের জায়গা থেকেই আর্জেন্টিনা প্রতিবেশি দেশটির সঙ্গী হতে রাজি হয়েছে। আর্জেন্টিনার ক্রীড়া সচিব কার্লোস ম্যাক অ্যালিস্টার বুধবার মিডিয়াকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, `দু`দেশের প্রেসিডেন্ট এবং ফুটবল কর্মকর্তারা একসঙ্গে নিলামে অংশ নেয়ার ব্যাপারে একমত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আগ্রহী আর্জেন্টিনা-উরুগুয়ে

আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭