ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিরোধীদলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান রিজভীর একাত্তরের গণহত্যা থেকে শাপলা হত্যাকাণ্ড, সব ঘটনার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে: মির্জা ফখরুল এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

আবারও নেইমারের গোলে জিতল বার্সা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজের আগুনে ফর্মের কথা আরও একবার জানান দিলেন নেইমার। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন তিনি। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়েও গোল পেলেন নেইমার।

যুক্তরাষ্ট্রের ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে ৫ টায় মুখোমুখি হয় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্মের দলবদলে প্যারিস সেইন্ট জার্মেই’র নজরে থাকা নেইমার এই ম্যাচেও ঝলক দেখালেন। তার নৈপুণ্যে ব্যাক টু ব্যাক ম্যাচে জয় পেল কাতালান ক্লাবটি।

নতুন মৌসুম শুরুর পূর্বে প্রাক-মৌসুম ম্যাচে আগের দুই ম্যাচে জিতে নিজেদের সামর্থ্য জানান দিয়েছিল ম্যানইউ। বিশেষ করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিল তারা। কিন্তু বার্সার মুখোমুখি হয়ে অবশেষে হারের স্বাদ পেতে হলো হোসে মরিনহোর দলটিকে।

ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামে মেসি ও নেইমারের দারুণ পারফরম্যান্সে প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সা। ম্যাচের ৩১ মিনিটে মাঝ মাঠ থেকে দুর্দান্ত ড্রিবলিংয়ে নেইমারের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন মেসি। তার বাড়িয়ে দেওয়া বল প্রথমে রুখে দিয়েছিলেন ম্যানইউ ডিফেন্ডার অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। কিন্তু সে বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় ভুলের খেসারত দিতে হল ম্যানইউকে। ডি বক্সের বাইরে থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ডান প্রান্ত দিয়ে বল জালে পাঠান নেইমার। প্রথমার্ধে পাওয়া এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিশ্রাম শেষে দ্বিতীয়ার্ধে গোলের জন্য এক প্রকার মরিয়াই ছিল ম্যানইউ। কিন্তু বার্সার বিপক্ষে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি অ্যান্থনি মার্শাল, আন্দ্রেস পেরেইরা ও পল পগবারা। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোল না পাওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র

আবারও নেইমারের গোলে জিতল বার্সা

আপডেট সময় ০৩:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭